১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

অপুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, নিশানায় বুবলী!

অনলাইন ডেস্ক :  সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিশু ধর্ষণের যতো ঘটনায় রীতিমতো স্তব্ধ পুরো দেশ। বিশেষ করে মাগুরায় আট বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা এখন ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। এমন আবহে সাধারণদের পাশাপাশি নড়েচড়ে বসেছে দেশের তারকারাও। ইতোমধ্যে মেগাস্টার শাকিব খান, অভিনেতা নীলয় আলমগীরসহ অনেক তারকারাই এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন; দ্রুত ও কঠোর বিচার চেয়েছেন জড়িতদের।

এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। এদিকে সামাজিক মাধ্যমেও ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই মনে দাগ কেটেছে সাধারণ মানুষের; আর্তনাদে কাটাচ্ছেন সেই শিশুটির মা-ও। কিন্তু বিনোদন অঙ্গনের মায়েদের কাছে সেই আবহ কতটা পৌঁছেছে, তা প্রশ্ন রেখেছে!

আরও পড়ুনঃ   রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির

গত রোববার সন্ধ্যায় ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ভিডিওতে দেখা যায়, বুবলী পুত্র শেহজাদ খান বীর নিজ হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর নাম পাশাপাশি, একই পাতায় নিজের হাতে লিখেছে। আর এর পর-পরই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে অপুর সেই পোস্টের নিশানায় বুবলীকে ইঙ্গিত করা হয়েছে বলে ধরে নিয়েছেন তাদের অনুরাগীরা।

সেই পোস্টে অপু লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

আরও পড়ুনঃ   হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবিনা ইয়াসমিন

অপুর এই পোস্টের পর নেটিজেনদের যুক্তি, অপু বিশ্বাস তার পোস্টে দুটি মায়ের কথা তুলেছেন। এক- মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা, দুই- অন্যজন শেহজাদের মা (বুবলী)। যেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এমন পরিস্থিতিতে বুবলীর এমন পোস্টকে ‘আদিখ্যেতা’ মনে করছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ও শবনম বুবলী এভাবে বহুবার আলোচনায় এসেছেন। বলা বাহুল্য, এই দুই নায়িকার চুলো-চুলিতে তিক্ত-বিরক্ত তাদের অনুসারীরাও। মূলত, শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিন ধরেই। যদিও শাকিব খান তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চান না; বরং অপু-বুবলীকে ‘অতীত’ বলেই দূরে সরিয়ে রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

১

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

২

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৩

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৫

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৭

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৮

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৯

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১০

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

২০

Design & Developed by: BD IT HOST