১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

আন্দোলনের পর ছুটি হলো সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পূর্বে বেশ কয়েক দফা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল হয়। এদিন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নিয়মানুযায়ী ছুটি রাখতে উত্তাল অবস্থা দেখা যায় শিক্ষার্থীদের। রোজা রেখে রমজান মাসে ক্লাস, পরীক্ষা চালিয়ে যাওয়া কষ্টকর বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের বিশৃঙ্খল অবস্থা উপলব্ধি করে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করতে বাধ্য হন কর্তৃপক্ষ। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপশহর নিউ মার্কেট এলাকায় অবস্থিত সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা ছুটির দাবিতে বিক্ষোভ শুরু করে। ছুটি ঘোষনার পর বেলা দেড়টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনের একপর্যায়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান। শিক্ষার্থীদের অভিযোগ, দেশের অন্যান্য স্কুল ও কলেজের মতো তাদের পর্যাপ্ত ছুটি দেওয়া হয় না। বিশেষ করে রমজান মাসেও ক্লাস ও পরীক্ষা নেওয়া হচ্ছিল, যা তাদের শারীরিক ও মানসিকভাবে চাপে ফেলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আমরা আগে আবেদন করেছিলাম, কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।” অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক জানান, “শুধুমাত্র ১০% শিক্ষার্থী ছুটির দাবি করেছে, অথচ আমাদের তিনটি ক্যাম্পাসে শিক্ষার্থী রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে ছুটি রাখা যেত, কিন্তু শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমরা অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা রেখেছিলাম। এখন অভিভাবকরা চাইলেও শিক্ষার্থীরা চাচ্ছে না, তাই আজ থেকে ছুটি ঘোষণা করা হলো।” শিক্ষার্থীরা আরও অভিযোগ করে, “কিছু শিক্ষক শ্রেণিকক্ষে অশোভন ভাষা ব্যবহার করেন। গণিত ও বিজ্ঞান বিষয়ে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। অসুস্থ হলেও ক্লাসে আসতে বাধ্য করা হয়।” এসব বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, “আমরা ত্রুটি রাখছি না, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছি।” শিক্ষার্থীদের আন্দোলনের পরপরই স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ছিল এবং কর্তৃপক্ষের উচিত ছিল আগে থেকেই তাদের কথা শোনা। আবার কেউ কেউ বলছেন, অতিরিক্ত ক্লাস ও পরীক্ষার গুরুত্বও বিবেচনায় রাখা প্রয়োজন ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST