৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১ মাসেও গ্রেফতার হয়নি সাংবাদিকের উপর হামলাকারীরা

স্টাফ রিপোর্টার : রাজশাহী পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় ভবনে হাট ইজারার দরপত্র লুটের ঘটনায় সাংবাদিকের উপর হামলা করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১ মাসেও গ্রেফতার হয়নি হামলাকারীরা।

গত ০৩ ফেব্রুয়ারী দুপুর ০১ টায় পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় ভবনের নিচে প্রকাশ্যে মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

পেশাগত দায়িত্ব পালনের সময় এমন ঘটনার শিকার হয়েছেন জাতীয় দৈনিক মুক্ত খবর ও দি মুসলিম টাইমস পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক লিয়াকত হোসেন।

ইতিমধ্যে হামলা চালিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা প্রশাসন অদৃশ্য কারণে নিরব, দোষী ব্যক্তিদের মূল হোতারাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের মাধ্যমে জানা যায়, সাংবাদিক লিয়াকত হোসেন পবা উপজেলা কার্যালয়ের নিচতলায় সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৫/৭ জনের একট গ্রুপ এসে তুই সাংবাদিক তোর কাছে উপরের ভিডিও আছে বলে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে বীরদর্পে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পবা উপজেলা কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়েছেন সাংবাদিক সমাজ। পবা উপজেলা কার্যালয়ের ভবন অনিরাপদ হয়ে পড়ায় আতংকে রয়েছেন সাংবাদিকসহ সাধারণ জনগণ। এতে পবা উপজেলা প্রশাসনের ভুমিকা প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুনঃ   বিসিএস পরীক্ষার সুযোগ বাড়ল, দেওয়া যাবে ৪ বার

সাংবাদিক লিয়াকত হোসেনের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব টিম এবং জাতীয় দৈনিক মুক্ত খবর ও দি মুসলিম টাইমস পত্রিকার সম্পাদকবৃন্দসহ সকল সাংবাদিক। ছিনতাইকারি এসব সন্ত্রাসী ও এদের মুলহোতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি পবার ইউএনওর কার্যালয়ের সামনে থেকে দরপত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা করে উপজেলা প্রশাসন। মামলাটি তদন্ত করছে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST