৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৯ মার্চ) ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার কাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খাইরুল ইসলাম তানোর উপজেলার সরনজাই এলাকার সাজ্জাদের ছেলে। র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মার্চ সন্ধ্যায় তানোর থানাধীন সরনজাই হঠাৎপাড়া গ্রামের হান্নান হাজীর গভীর নলকূপের বারান্দায় এক তালাকপ্রাপ্ত নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে প্রধান আসামি খাইরুল ইসলাম পলাতক ছিলেন। র‌্যাবের একটি বিশেষ দল গোদাগাড়ী থানাধীন কাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে তানোর থানায় হস্তান্তর করা হলে তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে সোপর্দ করেন। আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীর যথাযথ শাস্তি নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৫

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৬

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৭

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৮

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১৯

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST