৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর পবায় স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাগসারা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পণ্ড হয়ে যায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম।

স্থানীয় সূত্র জানিয়েছে, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরে নওহাটা পৌর বিএনপির দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাঁকে নিয়ে আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করেন প্রধান শিক্ষক।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারবেন না যারা

খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন গ্রুপের নেতা-কর্মীরা গিয়ে স্কুলে জড়ো হন। একপর্যায়ে সকাল ১০টার দিকে রফিকুল গ্রুপের সঙ্গে মকবুল গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পরে পণ্ড হয়ে যায় নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরা বই নিতে এসে খালি হাতে বাড়ি ফিরে যায়। এ ঘটনায় স্কুল কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

বাগসারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, নতুন সভাপতিকে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে মারধরের কারণে সেটি বন্ধ হয়ে যায়।

বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভার সাবেক মেয়রের লোকজন বই বিতরণে বাধা দিতে এসেছিল। আমরা প্রতিহত করতে গেলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।’

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তাঁরা হয়তো সমঝোতা করে নেবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST