৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

দ্রুত বিয়ের সিদ্ধান্ত কি তামান্নার বিচ্ছেদের কারণ?

অনলাইন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মার বিচ্ছেদের খবর নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ার পর থেকেই সকলের মনে নানা প্রশ্ন, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? আসলে কি বিচ্ছেদের পথে এই পাওয়ার কাপল? প্রায় বছর দু’য়েকের সম্পর্ক তাদের।

নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন এ তারকা জুটি। ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিংয়ের সময় থেকেই তামান্না এবং বিজয় সম্পর্কে জড়িয়েছিলেন। প্রথমে তারা সম্পর্ক গোপন রাখলেও, পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ   ভ্যাম্পায়ার সিরিজে সিফাত নুসরাত

বিচ্ছেদের কারণ নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। কেউ বলছেন, দু’জনের মধ্যে মতপার্থক্য এর জন্য দায়ী। কেউবা বলছেন, কাজে ব্যস্ত থাকার কারণে দু’জনেই একে অপরকে সময় দিতে পারছিলেন না।

সম্প্রতি, একটি প্রতিবেদনে এমনটাও দাবি করা হচ্ছে যে বিয়ের জন্য চাপ দেওয়ায় এই বিচ্ছেদের সিদ্ধান্ত। পিঙ্কভিলার সূত্রে জানা যায়, ‘কয়েক সপ্তাহ আগে তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মার ব্রেক আপ হয়। কিন্তু, এখনও তারা ভালো বন্ধু। এই বন্ধুত্ব বজায়ও রাখতে চান।’

আরও পড়ুনঃ   এবার কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়ছেন দীপিকা!

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তামন্না শিগগিরই বিয়ে করে সংসার শুরু করতে চাইলেও, বিজয় প্রস্তুত নন। ফলে দু’জনের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে।

কিছুদিন আগে শুভঙ্কর মিশ্রকে দেওয়া বিজয় বর্মার সাক্ষাৎকারটি ভাইরাল হয়েছিল। যেখানে তিনি তামন্না ভাটিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন।

বিজয় বলেছিলেন, ‘আমরা দু’জনেই একমত হয়ে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলাম। লুকিয়ে যাওয়ার কোনও প্রয়োজন কখনও অনুভব করিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST