৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

কাবাডিতে একইদিনে হারের পর জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক : এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) একইদিন গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ ছিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত সেই ম্যাচে মালয়েশিয়াকে ৪০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে শ্রাবনী, বৃষ্টি, রুপালিরা। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে টিকেও রইলো বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই ২২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ২৭ পয়েন্ট ছিল বাংলাদেশের। আর মালয়েশিয়ার ৫ পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশের খেলোয়াড়রা। মালয়েশিয়া কোন রকমে পয়েন্টে দুই অঙ্কের ঘর ছুঁয়েছে। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ   রাজস্থানের ছক্কায় আলো জ্বলবে ছয় বাড়িতে

মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। আর ভারত ৬৪-২৩ পয়েন্টে হারায় বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে তারা সেমির আশা জিইয়ে রাখল। আগামীকাল গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুনঃ   আন্দোলনের পর ছুটি হলো সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ

আট বছর পর আজ থেকে ইরানে শুরু হয়েছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আগামীকালই দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST