৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সেমিতে ভারতের বিপক্ষে যেভাবে লড়াইয়ে আছে পাকিস্তানও

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। ভারত গ্রুপ ‘এ’ এর শীর্ষ দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে শেষ চারে। আর গ্রুপ ‘বি’ থেকে সেরার লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার এই হাইভোল্টেজ ম্যাচ।

অস্ট্রেলিয়ার এবং ভারতের এই ম্যাচে অবশ্য আরও একটা লড়াই আছে। সেটা পাকিস্তান বনাম ভারতের। আর এই লড়াইটা মোটেই ক্রিকেটের মাঠের না। সেটা অনেক বেশি কূটনীতিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক এক লড়াই। আর সেখানে ভারত হারলেই জিতবে পাকিস্তান।

আরও পড়ুনঃ   বাজেট ও ট্যাক্স নিয়ে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ বাফুফে সভাপতির

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। যদিও সেই দেশে পা রাখেনি টিম ইন্ডিয়া। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে নিজেদের দল পাঠায়নি ভারত। তাদের সব ম্যাচই হচ্ছে দুবাইয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এমনকি ভারত সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ খেলতেও পাকিস্তানে যাচ্ছে না।

ভারত যদি আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে নেয়, সেক্ষেত্রে মূল আয়োজক দেশ হয়েও ফাইনাল নিজেদের মাটিতে দেখতে পারবে না পাকিস্তান। ৯ই মার্চের ফাইনাল চলে যাবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর যদি অস্ট্রেলিয়ার জয় হয়, তবে ফাইনাল হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   রোকেয়া দিবস আজ

টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে বাদ পড়া পাকিস্তানের এখনকার প্রাপ্তির খাতায় যোগ হতে পারে প্রেস্টিজিয়াস ফাইনালের আয়োজনটা। আর সেটা নিশ্চিতভাবেই হারাতে চাইবে না পাকিস্তান। দুবাইয়ের মাটিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পাকিস্তানও তাই ভীষণভাবে প্রাসঙ্গিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST