৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার ভিডিও ভাইরাল করলেন দুই যুবক, ক্ষুব্ধ রাভিনা ও ভক্তরা

অনলাইন ডেস্ক : পুণ্যস্নানে গিয়েও রেহাই নেই। মহাকুম্ভে মহিলাদের গোসলের ভিডিও তুলে তা দেদারসে বিক্রি হচ্ছে ভারতে, এমন অভিযোগ উঠেছিল আগেই। দাবি করা হয়েছিল, মহাকুম্ভে স্নানের পর পোশাক পরিবর্তন করাকালীন মহিলাদের ভিডিও তোলা হয়েছে গোপনে এবং সেই ছবি অনলাইনে বিক্রি করা হচ্ছে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই আপত্তিকর কনটেন্টগুলো অর্থের বিনিময়ে বিক্রি করা হচ্ছে। এবার মহাকুম্ভে ক্যাটরিনা কাইফের গোসলের ভিডিও নিয়ে ঘটলো একই ঘটনা। যা নিয়ে সৃষ্টি হয়েছে চরম বিতর্কের।

যারা অভিনেত্রীর গোসলের ভিডিও পোস্ট করেছে তাদের কড়া ভাষায় তীব্র আক্রমণ করেছেন ক্যাটরিনা ভক্তরা ও রাভিনা ট্যান্ডন।

সম্প্রতি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। এবারের মহাকুম্ভে শাহি স্নানে অংশগ্রহণ করতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্বরাও যোগ দিয়েছিলেন। সেই তালিকায় সর্বশেষ নাম হিসাবে জুড়ল ক্যাটরিনার নাম।

আরও পড়ুনঃ   বিভূতিভূষণের ‘মায়া’য় থাকছেন দুই জোড়া যমজ

শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে পুণ্যস্নানে হাজির হয়েছিলেন তিনি। নায়িকার অমৃতস্নান দেখতে উপচে পড়ে ভিড়। নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গোসলের সময় বলিউড নায়িকাকে চারপাশ থেকে ঘিরে রয়েছে স্বল্পবাস পুরুষরা। রীতিমতো আঁতকে উঠতে হয় সেই ভিডিও দেখে।

স্বল্পবাস পুরুষরা এমনভাবে চারপাশ থেকে ছেঁকে ধরেছিলেন অভিনেত্রীকে যে, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই ক্যাটরিনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।

ঘটনাস্থলে দুই তরুণ ক্যাটরিনার স্নানের ভিডিও করছে এবং স্নানরত নায়িকার উদ্দেশ্যে ঠাট্টা তামাশাও জুড়ে দিয়েছে! ওই দুই তরুণের বিরুদ্ধে ক্যাটরিনার গোসলের ভিডিও নেটপাড়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ   অপুর পোস্টে সমালোচনার ঝড়

ভিডিওতে তাদের বলতে শোনা যায়, ‘এই যে আমি আর আমার ভাই, আর ওই দেখুন ক্যাটরিনা কাইফ।’

সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই তেড়েফুড়ে উঠেছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকে কুরুচিকর এমন আচরণের জন্য ওই দুই তরুণকে কটাক্ষ করেছেন। পাশাপাশি তাদেরকে ক্ষমা চাইতে বলেছেন।

আপত্তিকর এই ভিডিওটি চোখে পড়তেই গর্জে উঠেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন-ও। তিনি বলেছেন, ‘কী জঘন্য! এই ধরণের মানুষেরা সব জায়গায় গিয়ে পরিবেশ নষ্ট করে। শান্তি ও সম্মানের বারোটা ঘটায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST