৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলে আল্টিমেটাম

নাটোর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি আগামী ১২ ঘণ্টার মধ্যে বাতিল না করলে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন পদবঞ্চিতসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি পক্ষ। সোমবার (৩ মার্চ) বিকেলে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা। এ সময় তারা নবগঠিত কমিটিকে অবৈধ ও পকেট কমিটি আখ্যায়িত করে দ্রুত বাতিল এবং আগের আহ্বায়ক কমিটি পুনর্বহালসহ চার দফা দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ জানুয়ারি ২৯৫ জনকে সদস্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে আসছিল। কিন্তু আগের কমিটি বিলুপ্ত না করে হঠাৎ করে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দুই শতাধিকের অধিক সদস্য করে আরেকটি কমিটি ৬ মাসের জন্য ঘোষণা করা হয়। কিন্তু বর্তমান এই কমিটির বেশির ভাগ সদস্য আন্দোলনের সঙ্গে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তি একাধিক স্থানে রেখে কমিটি ঘোষণা করা হয়। যা সংগঠনের সাথে আদর্শিকভাবে সাংঘর্ষিক।

আরও পড়ুনঃ   নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি একাংশের প্রত্যাখ্যান

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার পূর্বের কমিটির সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ বলেন, ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ ঘণ্টার মধ্যে নবগঠিত কমিটি বাতিল করতে হবে। অন্যথায় আগামীকাল নাটোরের রেলপথ এবং সড়ক পথ অবরোধ করা হবে।

আরও পড়ুনঃ   আন্দোলনের ছবি-ভিডিও নিতে গেলে লাঠিপেটা করছেন অটোরিকশা চালকরা

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার পূর্বের কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক সরকার, সদস্য মেহেদী হাসান, মিনহাজুল আবেদীন, শাহরিয়ার তামিম, সুব্রত দেবসহ পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মিম বলেন, সংবাদ সম্মেলনে হাতে গোনা দুই থেকে তিনজন আন্দোলনকারী ছিলেন। যারা নবগঠিত কমিটির পদেও রয়েছেন। জাতীয় নাগরিক কমিটির দুইজনকেও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে দেখলাম যা, অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা নামে কোনো প্রকার অরাজকতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোরভাবে তা প্রতিরোধ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST