২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড “আজীবন সম্মাননা” পাচ্ছেন সৈয়দ মার্গুব মোর্শেদ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উপলক্ষে জমকালো আয়োজনে অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩.৩০ এ অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকার রমনাস্থ “ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর সেমিনার হলে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এবারের অনুষ্ঠানটি ব্যাপক বর্ণিল ও বর্ণাঢ্যময়ভাবে সাঁজানো হয়েছে।

অনুষ্ঠানে গণমাধ্যম, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বহু গুনে গুণান্বিত ব্যাক্তিত্ব সাবেক তথ্য সচিব (শেরে বাংলার দৌহিত্র), বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।

সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে এই আজীবন সম্মাননা প্রদান এবং মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   হোয়াইটওয়াশ বাঁচানোর মিশন টাইগারদের

২০২১ সালে খুলনার হোটেল রয়েল থেকে যাত্রা শুরু করে ২০২২ সালে দরবার হলের বৃহৎ সাংবাদিকদের মিলনমেলার পর প্রথম ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এ এবার সংগঠনটির নিবেদিত সহযোদ্ধা শত শত সাংবাদিকদের উপস্থিতিতে ভালোবাসার সেতুবন্ধন মিলনমেলায় “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান এবং চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জমকালো আয়োজনে অনুষ্ঠানে “বিশেষ চমক” হিসেবেই সৈয়দ মার্গুব মোর্শেদ কে “আজীবন সম্মাননা” প্রদান করা হয়।

পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিতে সারাদেশে সাংবাদিকদের এবং তাদের পরিবার সহ মানবসেবায় বিশেষ অবদান রাখা রক্তযোদ্ধাদের ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্স কে সম্মাননা জানানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান জানান, বাংলাদেশের মফস্বলের সাংবাদিকদের উপর হামলা-মিথ্যা মামলা, হুমকি, সাংবাদিকদের এবং তাদের পরিবারের চিকিৎসা, রক্তের প্রয়োজন, বিপদের মুহূর্তে পাশে থাকা, বণ্যাসহ দেশের প্রাকৃতিক দূর্যোগে নিবেদিত ভাবে কাজ করছে আমাদের এই সংগঠন।

এ লক্ষ্যে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় বিগত ৪টি বছর রাত-দিন নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি আমি এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সহযোদ্ধারা। সারাদেশে এমন বহু কর্মকান্ড-কর্মসূচী সফলভাবে সম্পন্নও হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সেইসব পরিশ্রম আর অবদানের স্বীকৃতি সম্মাননা পাবে শত শত সাংবাদিকদের মিলনমেলার এই অনুষ্ঠানটিতে। আর কার্যনির্বাহী পর্ষদ, কেন্দ্রীয় কমিটি, বিভাগ-জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST