২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মা হচ্ছেন কিয়ারা আদভানি

অনলাইন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই লাইমলাইট থেকে খানিক দূরে ছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। হাজির হননি নতুন ছবির প্রচারেও। অভিনেত্রীর এই সিদ্ধান্তে চারদিকে যখন নানা প্রশ্ন, ঠিক তখনই এল এর কারণ। শোনা যাচ্ছে, দুই থেকে তিন হচ্ছেন কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি। অর্থাৎ, মা হতে চলেছেন কিয়ারা আদভানি।

শুক্রবার সামাজিক মাধ্যমে এমনই ইঙ্গিত দেন অভিনেত্রী। একজোড়া মোজার ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আমাদের জীবনে সবচেয়ে মিষ্টি উপহার খুব তাড়াতাড়ি আসতে চলেছে।’ আর পোস্টটির সঙ্গেই মন্তব্যঘর ভরে গেছে অনুরাগীদের শুভকামনায়। হবু বাবা-মার জন্য সকলেই পাঠিয়েছেন একরাশ ভালবাসা।

আরও পড়ুনঃ   তোমার হাতের লাঠিটা অনেক মিস করি

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাদের। রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর। হাজির ছিলেন বলিউডের নামজাদা তারকারাও।

কিয়ারার আগে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। সেই সম্পর্কে বিচ্ছেদের পর ‘শেরশাহ’ নামক এক ছবির অফার আসে তার কাছে। আর সেখানেই কিয়ারা ছিলেন বিপরীতে। শেরশাহের অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন দুজনে। তারপরের গল্পটা চেনা। বন্ধুত্ব, প্রেম, বিয়ে।

আরও পড়ুনঃ   ‘অপুর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই বুবলীকে এড়িয়ে চলব, এমন নয়’

এবার সংসার বাড়তে চলেছে তাদের। নতুন অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। হাতে রয়েছে শুটিংয়ের কাজও। রণবীরের সিংয়ের বিপরীতে ডন থ্রিয়ে দেখা যাবে কিয়ারাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১০

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১২

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৪

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৬

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৮

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৯

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST