২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্রদের নতুন যে দল গঠন করা হয়েছে আমি সেই দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। তবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।

আরও পড়ুনঃ   শার্শা উপজেলা ও বেনাপোলে টানা শীতের দাপটে বিপাকে প্রান্তিক মানুষ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। মেট্রোপলিটন সিটিগুলোতে ছিনতাই বেড়ে গিয়েছিল। সরকার টহল জোরদার করেছে। ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে বিভিন্ন বাহিনীর টহল রয়েছে। বাহিনীগুলো অ্যাকটিভ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

আরও পড়ুনঃ   মেঘনায় জাহাজে খুন হওয়া ৭ জনের পরিচয় মিলেছে

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ ওই এলাকায় একটি সড়ক উদ্বোধন করেন। এছাড়া বাঙ্গরাবাজার থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজিআরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

১

রাজশাহীর ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

২

রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৩

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে রুয়েট

৪

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

৫

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

৬

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৭

পুঠিয়ায় সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

৮

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

৯

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১০

অটোরিকশাচালক হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী, ৪ মাদকসেবী গ্রেপ্তার

১২

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ : অর্থমন্ত্রী

১৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৭

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা

১৮

রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST