২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রমজান শুরু কবে, কোন অঞ্চলে কখন দেখা যাবে চাঁদ

অনলাইন ডেস্ক : অপেক্ষা শেষ! পবিত্র রমজান মাস শুরু হতে আর সর্বোচ্চ দুইদিন বাকি। এরপরই শুরু হবে মহিমান্বিত এ মাস। ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে কবে রমজানের চাঁদ দেখা যাবে, এ নিয়ে সবার আগ্রহ। সৌদিতে যেদিন চাঁদ দেখা যায়, এর পরের দিন সাধারণত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেলে চাঁদের দেখা। এরপর প্রথম রমজানের সেহরি গ্রহণ করে ধর্মপ্রাণ মুসল্লিরা।

যুক্তরাজ্যের নটিক্যাল আলমানাক অফিস পরিচালিত চাঁদ বিষয়ক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ জানিয়েছে, এ বছর সৌদির মক্কায় রমজান ১ অথবা ২ মার্চ থেকে শুরু হবে। অন্যান্য অঞ্চল, বিশেষ করে— পশ্চিম গোলার্ধে এবার মক্কারও আগে রমজানের চাঁদ দেখা যেতে পারে। সৌদিসহ অন্যান্য মুসলিম দেশগুলো এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ   জুলাই-আগস্ট গণহত্যার বিচার সবার আগে করতে হবে: জামায়াতের আমির

তারা বলেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি (২৯ শাবান) নতুন চাঁদটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে খুব সহজে দেখা যাবে। ওইদিন মক্কার সময় অনুযায়ী রাত ৩টা ৪৫ মিনিটে চাঁদটির জন্ম হবে। তবে খালি চোখে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় দূরবীন বা অন্য কোনো যন্ত্রের সাহায্যেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ   সামান্থার জায়গায় শ্রীলীলা, ‘পুষ্পা টু’র আইটেম গানে কত টাকা নিলেন

তবে সৌদি, সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি রাতে ইসলামিক বিশ্বের দেশগুলোতে রমজানের চাঁদের দেখা মিলবে।

‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ নামে সংস্থাটি আরও বলেছে, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে ১ মার্চ বিশ্বের প্রায় সব দেশে পবিত্র এ মাসের চাঁদ দেখা যাবে। যার অর্থ ‘গ্লোবাল সাউথের’ দেশগুলোয় ২ মার্চ থেকে রমজান শুরু হবে।

চন্দ্রমাসগুলো মূলত ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। এই বর্ষপঞ্জিকার প্রতিমাসের ২৯তম দিনে নতুন চাঁদের সন্ধান করা হয়। যদি ওইদিন চাঁদ না দেখা যায় তাহলে মাসটি ৩০ দিনের হয়।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST