২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা, সমস্যা কোথায় জানালেন পাইলট

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার আগেই যেন বলে দেওয়া যায় চিত্রপট। সর্বশেষ কয়েকটি আইসিসির ইভেন্ট পর্যালোচনা করলে দেখা যাবে বাংলাদেশ পড়ে ঠিক একই জায়গাতে। সাধারণত বড় দলের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে গেল কয়েক বছরে সমীকরণ যেন একই মেরুতে গাঁথা। সেই নড়বড়ে ব্যাটিং আর বোলারদের কিছুটা প্রতিরোধের চেষ্টা। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা গেল একই চিত্র।

গতকাল (সোমবার) কার্যত বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১০০ তুলতেই টপঅর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলতে হয়। পরে নাজমুল হোসেন শান্তর টেস্ট মেজাজে ৭৭ রানের ইনিংসে ভর করেও আড়াইশো ছুঁতে পারেনি বাংলাদেশ। ম্যাচে রান পাননি অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরাও। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তারা। অনেকে প্রশ্ন তুলেছেন তাদের এখনো দলে খেলা নিয়েও।

সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন ক্রিকেটারদের অবসরের সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দেওয়ার কথা। ঢাকা পোস্টকে পাইলট বলছিলেন, ‘আমার অনুরোধ জোর করে অবসর দেওয়ার দরকার নাই। ক্রিকেটাররাই বুঝবে যে তার কখন অবসর নিতে হবে। আপনি দেখেন গতকালকের ম্যাচে নিউজিল্যান্ড দলে মিচেল খেলে নাই, ব্যাক-আপ রাচীন রাবীন্দ্র সুযোগ পেয়েই করেছেন সেঞ্চুরি। যেটা আমাদের আসলে নেই।’

আরও পড়ুনঃ   প্লাইমাউথের কাছে হেরে প্রিমিয়ার লিগে উন্নতির পথে বড় ধাক্কা খেলো লিস্টার

পরে পাইলটের কাছে জানতে চাওয়া হয় ক্রিকেটারদের কমিটমেন্ট কম কি না। দেশ ছাড়ার আগে অধিনায়ক শান্ত বলেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। তবে বাস্তবে জোড়া ম্যাচ হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। পাইলট বলছিলেন, ‘কমিটমেন্ট একটু কম আছেই। এগুলো তৈরি করতে হলে কিন্তু অনেক প্রস্তুতি লাগে যেটা আমরা তৈরি করে দিতে পারছি না। ওরা যে একদম পরিপূর্ণ খেলোয়াড় হবে বড় ক্রিকেটারদের মতো সেটা শুরু থেকে তৈরি করতে পারিনি। আপনি চাইলেই তো পরিপূর্ণ হবে না, ভালো জিনিস না দিলে কি ভালো রান্না হবে বলেন।’

সমস্যা কোথায় জানতে চাইলে পাইলট জানালেন, ‘আমাদের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। ক্রিকেট বোর্ডের যারা ১০-১৫ বছর ছিলেন তারা অনেক সময় পেয়েছিলেন উন্নয়ন করতে। তবে সেটা পারেননি। সর্বশেষ ছয় মাসেও যেটা হওয়ার কথা ছিল সেটাও হয়নি এখনো। আগে জেলাতে যে লিগ গুলো হতো সেগুলো হচ্ছে না।’

আরও পড়ুনঃ   ৬ দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

কিছুদিন আগে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন সাবেক অধিনায়করা। সেখানে জুমে যুক্ত ছিলেন পাইলট। পরামর্শ দিয়েছিলেন কয়েকটিও সেটির বিস্তারিত কথা জানিয়ে তিনি বলছিলেন, ‘আমি জুমে যুক্ত হয়েছিলাম সেদিনকার মিটিংয়ে। আমি কয়েকটি পয়েন্ট দিয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রত্যেকটা জেলায় লিগ শুরু করার জন্য।’

‘পরে আমি স্কুল ক্রিকেট নিয়ে বলেছিলাম যে দেশের তারকা ক্রিকেটার যারা আছে তাদের মাধ্যমে ক্যাম্পেইন করার জন্য। সামাজিক মাধ্যমে ভিডিও করে জানানোর জন্য যে স্কুল ক্রিকেটে বড় করার কথা। তারকা ক্রিকেটাররা বলতে পারে সেখানে যে, ‘তোমরা রেডি হও তোমাদেরকে ন্যাশনাল টিমে দেখতে চাই। তোমরাই ভবিষ্যৎ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST