২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে নারীকে হ’ত্যার ঘটনাসহ পৃথক মামলায় নারীসহ গ্রেপ্তার ১৫

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক নারীকে হত্যার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অপর একটি হত্যাচেষ্টা মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাতে নিহত ফেরদৌসী বেগমের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

ঘটনার পর থেকে শনিবার দিনে ও রাতে অভিযান চালিয়ে উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর এলাকা থেকে হত্যা মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও একই ঘটনায় থানায় আরেকটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

পৃথক দুটি মামলায় গ্রেপ্তারকৃতরা হলো, সাইদুর রহমান (৩৯), মামুনুর রশিদ মামুন (৪০), জাহিদ হাসান পাইক (২০), সাইনুল ইসলাম (৪৬), নূর ইসলাম (৫৫), বিলকিস (৪৮), রজুফা (৫৮), জায়েদা বিবি (৬০), জাহানারা (৬৫), মর্জিনা বেগম (৩০), রাজিয়া (৩৮), শাবনুর (২৬), রত্না (২১)।

এছাড়াও একই সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার আসামি হান্নান (৪৫) ও রবিউল ইসলামকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   মাদকচক্রের চার ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার

পুলিশ জানায়, উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম নামের এক নারী নিহত হন। নিহতের ঘটনায় ও হত্যাচেষ্টার মামলায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, পৃথক দুটি মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। মামলার এজাহার নামীয় অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST