১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইত্তেফাক জরিপ: সদস্য সচিব পদে এগিয়ে সারজিস

অনলাইন ডেস্ক : জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় নিশ্চিত হওয়ায়, দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্যসচিব হিসেবে কে আসছেন এ নিয়ে নেতাদের মধ্যে আলোচনা চলছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে কাকে দেখতে চান সাধারণ মানুষ, তা নিয়ে জরিপ করেছে ইত্তেফাক ডিজিটাল।

ডেইলি ইত্তেফাক নামে ৩০ লাখের বেশি সাবস্ক্রাইবারের ইউটিউবে চ্যানেলের জরিপে প্রশ্ন করা হয় : ছাত্রদের নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নাহিদ ইসলাম। সদস্য সচিব হিসেবে কাকে দেখতে চান? জরিপ পরিচালিত হয় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও প্রধান সংগঠক সারজিস আলমের নামে।

আরও পড়ুনঃ   সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতো না: নাহিদ

গত ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের এই জরিপে ভোট পড়েছে ৩১ হাজার। এর মধ্যে ৭৩ শতাংশ মানুষ সদস্য সচিব হিসেবে সারজিসকে দেখতে চান। ২০ শতাংশ মানুষ চান আখতার হোসেনকে আর ৮ শতাংশ মানুষ চান নাসীরউদ্দীন পাটওয়ারী হোক নতুন দলের সদস্য সচিব।

তবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও নতুন দলের সদস্য সচিব পদের জন্য আলোচনায় রয়েছেন।

সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণার প্রস্তুতি চলছে। সেটিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে। আগামী ২০ ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি। কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে সেক্ষেত্রে পদত্যাগের সময়ও পেছাবে।

আরও পড়ুনঃ   বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ

রাজনৈতিক দলে যোগ দেওয়া ও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয়, তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই, তবে সরকার থেকে আমি পদত্যাগ করব।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

১০

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

১১

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১২

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১৩

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১৪

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৬

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৭

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৯

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST