১৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

অনলাইন ডেস্ক : প্রথমবার মা হওয়ার সময় বেশ বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এই অভিনেত্রীকে নিয়ে চর্চা কম হয়নি। শেষমেশ বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন ইলিয়ানা। তারপরই সে বছরের আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান।

সেই পুত্রসন্তান নিয়েই এখন তার জীবন। আর কোলে দেড় বছরের সেই সন্তান নিয়েই ফের মাতৃত্বসুখ পেতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। সম্প্রতি নিজেই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   পাকিস্তানে আবারও ফাঁস হলো অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও

২০২৫ সালের শুরুতেই অবশ্য ইলিয়ানার দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন শুরু হয়। প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করতেই অভিনেত্রীর ফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। তবে ছবি পোস্ট করলেও তখন নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা।

শুক্রবার মাঝরাতে চিপসের প্যাকেট রেখে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানান ইলিয়ানা। ক্যাপশনে লেখা- ‘কীভাবে বুঝবেন কেউ প্রেগন্যান্ট’। অতঃপর সেই জল্পনা মিথ্যে নয়, তা নিশ্চিত হওয়া গেল।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এরপর শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি। এরপর ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা, তাদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST