১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চার নম্বর পজিশনটা মিরাজ নাকি হৃদয়ের?

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। গতকাল শুক্রবার সকালে সেখানে পৌছেঁছে নাজমুল হোসেন শান্তর দল। আসরে নিজেদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এই মেগা আসরে মাঠে নামার আগে আলোচনায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

যে কোনো দলের জন্য চার নম্বর পজিশনটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে টপ অর্ডার এবং মিডল অর্ডার দুই জায়গায় সমন্বয় করতে হয়। দ্রুত উইকেট পড়ে গেলে নতুন বল মোকাবেলা করতে হয়, অনেক সময় ইনিংস গড়ার কাজ করতে হয়, এমনকি শেষের দিকেও ব্যাট করতে হতে পারে তাকে। তখন আবার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঈমাম প্রশিক্ষণ একাডেমিতে মুক্ত আলোচনায় পুলিশ কমিশনার

বাংলাদেশের এই চার নম্বর পজিশন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েক সিরিজে এই পজিশনে ব্যাট করেছেন মেহেদি হাসান মিরাজ। তবে তখন দলে ছিলেন না তাওহিদ হৃদয়। এই টপ অর্ডার ব্যাটার দলে ফেরায় মিরাজের চার নম্বর পজিশনে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যা নিয়ে এখনো পরিষ্কার কোনো বার্তা পাননি মিরাজ।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরাজ বলেছেন, ‘সবসময় দলের হয়ে পারফর্ম করার ইচ্ছা। তবে অবশ্যই উপরের দিকে ব্যাটিং করতে পারলে ভালো লাগবে।’

‘শেষ যে কয়েকটা সিরিজ খেলেছি, সেখানে কিন্তু আমি চার নম্বরে ব্যাট করেছি। এখন ওখানে তো আমি পারফর্ম করেছি। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে সেই জায়গায় চিন্তা করে আমার জন্য ওখানে খেলা ভালো হবে, অবশ্যই আমি চারেই ব্যাট করতে চাইবো তাহলে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   ক্লাব টুর্নামেন্ট আয়োজনসহ নতুন উদ্যোগ সাফের

চ্যালেঞ্জ থাকলেও দল হিসেবে এই আসরে ভালো করার প্রত্যয় মিরাজের কণ্ঠে, ‘অবশ্যই প্রত্যেকটা ম্যাচেই চ্যালেঞ্জ থাকবে। আর এরকম বড় টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচই চ্যালেঞ্জিং। এখানে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। আশা করি আমরা অনেকদিন ধরেই তো খেলার মধ্যেই আছি। সবার মধ্যে উদ্দীপনা অনেক, আমাদের ভালো প্রিপারেশন আছে ইনশাআল্লাহ। এখন দেখা যাক, বাকিটা ব্যাটে-বলে (কতটা কী হয়)।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST