১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করলেন আরাফাত সানি

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত বিপিএল চলাকালেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বিরুদ্ধে। যদিও এরপর তার ম্যাচ খেলা কিংবা বোলিং করায় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। বিপিএলের ফাইনালেও তিনি চিটাগাং কিংসের হয়ে খেলেছেন ফরচুন বরিশালের বিপক্ষে। তবে তার বোলিংয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল, সেটি কেটে গেছে আজ (সোমবার)।

গত ১ ফেব্রুয়ারি বিপিএলে মুখোমুখি হয়েছিল বরিশাল ও চিটাগাং। ওই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে চিটাগং। সেই সুবাদে প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। সেদিনই দলটির হয়ে ৪ ওভার বল করে ৪১ রানে ১ উইকেট তুলে নেওয়া আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। যার পরীক্ষায় তিনি পাস করেছেন।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪

মিরপুর শের-ই বাংলায় পরীক্ষা দিয়েছিলেন আরাফাত সানি। যেখানে তার পাস করার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জানা গেছে, তারা সানির বলে কোনো ত্রুটি খুঁজে পাননি। ফলে বল করতে কোনো বাধা নেই এই বাঁ-হাতি স্পিনারের। তবে জানিয়েছেন, এরপর আবারও সন্দেহের তিরে পড়লে সানিকে দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে।

এর আগে তার বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ প্রকাশের বিষয়টি ম্যাচ রেফারিকে জানানো হয়। সে কারণে বিপিএল ফাইনালের আগেরদিন (৬ ফেব্রুয়ারি) বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানি। আজ সেই পরীক্ষার ফলাফল পেয়েছেন। এবারের বিপিএলে ১১ ম্যাচে ৮.১৭ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেন সানি। এর আগে ২০১৫ সালেও বোলিং অ্যাকশনে সন্দেহ ওঠার পর পরীক্ষায় পাস করে বৈধতা পেয়েছিলেন এই বাংলাদেশি স্পিনার।

আরও পড়ুনঃ   আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

কেবল সানিই নয়, সদ্য সমাপ্ত বিপিএলে চিটাগাং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ উঠেছিল। ১৯ জানুয়ারি চিটাগাং কিংস ও বরিশালের ম্যাচেই আম্পায়ারদের সন্দেহ জাগে আলিসের বোলিং নিয়ে। পরে ২৫ জানুয়ারি মিরপুরে নিজের অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। পরবর্তীতে বৈধতা পেয়ে ফিরেছিলেন মাঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST