৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বোমা ফাটিয়ে হাট-বাজারের টেন্ডার লুট

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন হাট-বাজারের টেন্ডার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে একপক্ষ।

ঘটনার সময় ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে নওদাপাড়ায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের নাম শাকিলুর রহমান রন (৪২)। আহত শাকিলুরের বাড়ি নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ। তার পিতার নাম সাইফুল ইসলাম।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, দুপুর ১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে তাকে ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নগরের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, বাংলা ১৪৩২ সালের জন্য গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। হাটগুলোর দরপত্র দাখিল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা টেন্ডার বাক্স লুট করে নিয়ে গিয়ে সেখান থেকে দরপত্র বের করে নেয়।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!

তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট হয়েছে। সেখানে একাধিক হাত বোমা বিস্ফোরণের চিহ্নিও পাওয়া গেছে।

ওসি মাসুমা মোস্তারিন বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা সনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবাই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১১

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১২

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৩

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৭

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৮

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৯

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

২০

Design & Developed by: BD IT HOST