৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ

অনলাইন ডেস্ক : ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) হয়রানির চেষ্টা করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

রোববার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এ তথ্য। গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর। সেটির একটি অনুলিপি এএফপির কাছে এসেছে।

এর আগে নামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগে সাড়া দিয়ে গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

ঘুষগ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে।

আরও পড়ুনঃ   রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি।

যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসরায়েলের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তারের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, সেগুলোর মধ্যে প্রধান দু’টি হলো— স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে না আসার হুমকি প্রদান এবং অ্যাটর্নি জেনারেল, তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা।

আরও পড়ুনঃ   দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড

নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে আদালতে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই বিপদে পড়বেন। কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই সেই মামলার আসামি এবং সেটির অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিওনিয়ারের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলার সমমূল্যের সিগার, অলঙ্কার ও দামি মদ গ্রহণ করেছিলেন বেঞ্জামিন ও সারা নেতানিয়াহু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১০

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১১

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১২

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৩

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৪

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৫

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৬

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৭

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST