৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সি‌রিয়ায় সং‌বিধান বাতিল, সেনাবা‌হিনী ও আসা‌দের দল বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন। একইসঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে।

বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীসহ ছেট-বড় সকল সশস্ত্র গোষ্ঠী। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, সিরিয়ায় বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই মাস পর সাবেক বিরোধীদলীয় কমান্ডার এবং সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাকে দেশটির ক্রান্তিকালীন সময়ের জন্য প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।

দামেস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেছেন, “এটি একটি স্মৃতিময় দিন। এটি এই দেশের এগিয়ে যাওয়ার পথ আরও স্পষ্ট করে দিলো কারণ নতুন এই প্রশাসন কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল।”

আরও পড়ুনঃ   আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা বুধবার কমান্ডার হাসান আবদেল গনির বরাত দিয়ে জানিয়েছে, নির্বাচন না হওয়া পর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া আল-শারাকে ক্রান্তিকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত সেই কাজটি সম্পাদন করবে তারা।

সিরিয়ার সংবিধান এবং আল-আসাদের বাথ পার্টির মতো সিরিয়ার সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীসহ দেশটির সমস্ত সামরিক গোষ্ঠী ও সেইসাথে আল-শারার নিজস্ব হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-ও বিলুপ্ত করা হয়েছে। বাশার আল-আসাদের উৎখাতের আগে ৬০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছিল বাথ পার্টি।

আল জাজিরা বলছে, দামেস্কে একটি বৈঠকের সময় এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে। গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে আল-শারার এইচটিএস-এর সাথে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীর কমান্ডাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেন, “(আল-শারা) তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে- তারা শুধু প্রতিনিধিত্বই করবেন না বরং একটি নতুন সিরিয়ার অংশও হবেন তারা।”

আরও পড়ুনঃ   কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ১০ সৈন্য নিহত

অবশ্য সিরিয়ায় কবে নাগাদ নির্বাচন কবে হবে তা এখনও নিশ্চিত নয়। কারণ সিরিয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন পর্যন্ত কোনও সময়সূচি উল্লেখ করা হয়নি। আল-শারা এর আগে বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে নির্বাচন আয়োজন করতে চার বছরের মতো সময় লাগতে পারে।

এছাড়া গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের সম্প্রচারকারী আল আরাবিয়ার সাথে আলাপকালে আল-শারা বলেছিলেন, সিরিয়ায় একটি নতুন সংবিধান প্রণয়ন করতে তিন বছর সময় লাগতে পারে।

তিনি বলেন, সম্ভবত চার বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ দেশে যোগ্য ভোটারের সংখ্যা নির্দিষ্ট করার জন্য নতুন করে আদমশুমারি করা দরকার। যেকোনও অর্থবহ নির্বাচনের জন্য ব্যাপকভিত্তিক আদমশুমারি পরিচালনা করতে হবে বলেও সেসময় জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST