২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পদ্মার চরে বিষ টোপ দিয়ে অতিথি পাখি হত্যা: তিন দিনের জেল

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পদ্মা নদীর চরে বিষ টোপ দিয়ে অতিথি পাখি হত্যার দায়ে লিটন হোসেন নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে নগরের শ্রীরামপুর এলাকায় তাঁকে আটক করেন নৌ পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তাঁর কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস এবং প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম লিটন হোসেন। তিনি ওই এলাকার মৃত তাজি মণ্ডলের ছেলে।

নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, লিটন বিষ টোপ দিয়ে পাখি শিকার করে। খবর পেয়ে নৌ পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে তাঁকে চারটি মৃত পাতি তিলিহাঁসসহ আটক করা হয়। নদী পাড়েই তাঁকে তিন দিনের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   আসামিকে মিডিয়ায় কথা বলার সুযোগ, আরএমপি কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ

বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, লিটন রাতে পদ্মার চরে বিষ টোপ দেন। এই বিষ টোপ খেয়ে পাখি মারা যায়। সকালে লিটন মৃত পাখিগুলো নিয়ে গলা কেটে নগরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করে। সন্দেহ এড়াতে লিটন মাছ ধরার নাম করে কারেন্ট জাল নিয়ে চরে যেতেন। তাঁর আসল কাজ ছিল বিষ টোপে পাখি হত্যা করা।

আরও পড়ুনঃ   বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ডিএমপির ১৩ নির্দেশনা

প্রতিবছর শীত মৌসুমে রাজশাহীর পদ্মা নদীর চরে ঝাঁকে ঝাঁকে অতিথি বা পরিযায়ী পাখি আসে। শিকারিরা চরে বিষ টোপ দিয়ে পাখি শিকার করে। গত ৯ জানুয়ারি শ্রীরামপুর এলাকার এক শিকারির বাড়ি থেকে ৯টি জবাই করা চখাচখি পাখি উদ্ধার করে বন বিভাগ। তবে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারি পালিয়ে যায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১১

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১২

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৪

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৫

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৬

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৭

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১৮

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST