২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান

অনলাইন ডেস্ক : মুলতান টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন নোমান আলী। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। আর পাকিস্তানের হয়ে টেস্ট হ্যাটট্রিক করা পঞ্চম বোলার নোমান।

আরো একটা দিক থেকে নোমানের এই হ্যাটট্রিক পাকিস্তানের ক্রিকেটে প্রথম। দেশটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। এমনকি টেস্ট ইতিহাসেই তার চেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের কীর্তি আছে কেবল একজনের।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রাঙ্গানা হেরাথ হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর ১৩৯ দিন বয়সে। আজ নোমান যখন হ্যাটট্রিক করলেন, তখন তার বয়স ৩৮ বছর ১১০ দিন।

আরও পড়ুনঃ   বন্যার পানি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে: দুর্যোগ উপদেষ্টা

নোমান আক্রমণে আসার পর শিকার ধরতে বেশি সময় নেননি। তার দ্বিতীয় ওভারে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। পরের ওভারে আলিক আথানেজকে শূন্যতে বিদায় করেন সাজিদ।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন নোমান। তিনি প্রথম উইকেটের দেখা পান তার তৃতীয় ওভারে, আর ইনিংসের ১১তম ওভারে। নোমানের প্রথম বলে গালিতে ক্যাচ দেন এক রান করা জাস্টিন গ্রেভস। পরের বলে সুইপের চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি টেভিন ইমলাখ। লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ব্যাটার।

আরও পড়ুনঃ   গণঅভ্যুত্থানে নিহতদের ৪২২ জন বিএনপির: মির্জা ফখরুল

আর তৃতীয় বলে গালিতে বাবর আজমের হাতে ক্যাচ দেন সিনক্লিয়ার। গোল্ডেন ডাক খাওয়া এই ব্যাটারকে দিয়েই হ্যাটট্রিক পূরণ করেন নোমান।

এরপর ইনিংসে আরো ৩ উইকেট পেয়েছেন নোমান। সবমিলিয়ে ৪১ রানে ৬ উইকেট শিকার করেছেন এই অভিজ্ঞ স্পিনার। তিনি মোট বোলিং করেছেন ১৫.১ ওভার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST