২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শব্দ শোনা গেল ৫ কিমি দূরেও

অনলাইন ডেস্ক : সকাল সকাল বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের অস্ত্র কারখানা ও আশপাশের এলাকা। এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের শব্দ এতোটাই তীব্র ছিল যে তা পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে বলে জানা গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শুক্রবার সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এই কারখানায় সকাল সাড়ে ১০ টার দিকে এই বিস্ফোরণটি ঘটে বলে জেলা কালেক্টর সঞ্জয় কোলতে জানিয়েছেন।

আরও পড়ুনঃ   রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলায় কয়েকজন আহত : গভর্নর

বিস্ফোরণের পর উদ্ধারকারী ও চিকিৎসা কর্মীরা জীবিতদের সন্ধান করছেন এবং দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানানো হয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। পরে ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে কাজ শুরু করেন তারা। বিস্ফোরণের তীব্রতায় ধসে পড়েছে কারখানার একটি ছাদ। আর সেটির নিচে চাপা পড়ে যান অন্তত ১২ জন কর্মী।

আরও পড়ুনঃ   মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে। তবে তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা এখনও বোঝা যাচ্ছে না।

এনডিটিভি বলছে, বিস্ফোরণটি এতোটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের পর কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST