২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে বিপিএলে ক্যাম্ফার

অনলাইন ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। ওই সিরিজে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। বাংলাদেশ ছাড়াও আগামী গ্রীষ্মে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দলের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বেছে নিয়েছেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সে আছেন ক্যাম্ফার। যদিও এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে এটি নিয়ে খুব একটা ভাবছেন না ক্যাম্ফার। জানালেন, টিমের ডাগআউটে বিশ্ব মানের যে পরিবেশ পাওয়া যায় সেটি ভালোভাবে প্রস্তুতি নিতে সহায়তা করবে।

বিপিএল চলাকালেই বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের মুখোমুখি হয়েছেন কার্টিস ক্যাম্ফার। বিপিএল ও বছরের শেষ দিকে বাংলাদেশ সিরিজ নিয়েও কথা বললেন।

রংপুরের একাদশে সুযোগ না পাওয়া নিয়ে বলেন, ‘যখন ভালো দলে সুযোগ হয়, তখন এমনটা হতে পারে (একাদশে সুযোগ না পাওয়া)। যখন খেলোয়াড়রা ভালো খেলছে এবং দলের ভারসাম্য ঠিক আছে, তখন সুযোগ পাওয়া কঠিন।’

আরও পড়ুনঃ   ক্রিকেটে ফিরছেন বিশ্বকাপজয়ী দলের তারকা অভিষেক

আরও বলেন, ‘আশা করি, আমি ম্যাচ খেলার সুযোগ পাবো। এখানে খেলার ভালো অভিজ্ঞতা আছে আমার। এখানকার পরিবেশ সত্যিই খুব ভালো যা আমি খুব উপভোগ করছি ও কঠোর পরিশ্রম করে নিজের খেলার প্রস্তুতি নিচ্ছি। যাতে আমি গ্রীষ্মে আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে আমাদের টেস্ট ম্যাচ আছে। আমি নিশ্চিত এটি আমাকে ভালোভাবে প্রস্তুত হবে সহায়তা করবে।’

ডিসেম্বরে বাংলাদেশ সফরে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে মনে করেন ক্যাম্ফার। তবে বাংলাদেশের মত দলকে হারাতে নিজের সেরাটা দেওয়ার ওপর জোর দিচ্ছেন ক্যাম্ফার।

আইরিশ এই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ এখন খুব ভালো দল এবং তাদের ভালো সাফল্যও আছে। আমি মনে করি সত্যিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। বাংলাদেশ এখন শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলছে। বছরের শেষের দিকে এখানে আসবো এবং বাংলাদেশের বিপক্ষে ভালো টেস্ট ম্যাচ হবে। তাদের বেশ কিছু ভালো মানের পেসার ও স্পিনার আছে যারা কিনা এই কন্ডিশনে বড় ভূমিকা রাখবে এবং তাদের বিপজ্জনক ব্যাটারও আছে। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমি মনে করি আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে, নয়তো সিরিজটি একপেশে হবে।’

আরও পড়ুনঃ   গ্রুপপর্বেই বিদায় নিউজিল্যান্ডের, সুপার এইটে আফগানিস্তান

বিপিএলের মান নিয়ে প্রশংসা করে ক্যাম্ফার জানান, ‘ঢাকার উইকেট টুর্নামেন্টের আলাদা ধরণ তৈরি করেছে। ঢাকার উইকেট শক্ত এবং ভালো বাউন্স করেছে এবং অনেক রানও হয়েছে। সিলেট ও চট্টগ্রামেও একই উইকেট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, এটি একটি চমকপ্রদ টুর্নামেন্ট। এখন আমার সামনে বড় সুযোগ আসছে, আশা করি পুরো টুর্নামেন্টেই আমি খেলতে পারবো। অনেক বিদেশি ক্রিকেটার এখানে এসেছে এবং এটি আরও ভাল হবে। কিছু বোলার এখন ৯০ মাইল গতিতে বোলিং করছে এবং বেশিরভাগ দলেই মানসম্পন্ন স্পিনার রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST