৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বুলবুলকে হুমকির অভিযোগ, মুখ খুললেন তামিম

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। ইতোমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে অন্যতম বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে আসন্ন নির্বাচনে সভাপতি পদে সাবেক অধিনায়ক তামিম ইকবালের লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মাঝে অজ্ঞাত ফোনে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বুলবুল।

গত বৃহস্পতিবার আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার আহবান জানিয়ে হুমকি দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। সেদিনই তার নিরাপত্তা ও বন্দুকধারী চেয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যদিও সেখানে হুমকি পাওয়ার বিষয় উল্লেখ ছিল না। পরে বেসরকারি এক চ্যানেলে সেটি জানান বুলবুল। এরপর তামিম কোনোভাবে ওই ঘটনায় জড়িত কি না সেই আলোচনা উঠেছে।

যা নিয়ে সম্প্রতি আরেকটি টিভি চ্যানেলের টকশোতে হাজির হয়ে মুখ খুলেছেন তামিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক হাসতে হাসতে বলেন, ‘আমি এটা খুব বেশি ফলো করিনি। যদি আসলেই এটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। যদি কেউ মনে করে থাকে। আমি ক্রিকেটার, সন্ত্রাসী কেউ না। আমি সন্ত্রাসী না। আমার মনে হয় যে, বুলবুল ভাই যখনই কোনো মন্তব্য করেন, সেটা পরিষ্কারভাবে বলা উচিত। উনার মন্তব্যে মাঝেমধ্যে কিছু প্রশ্ন রেখে দেন।’

আরও পড়ুনঃ   গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

লুকোচুরি না করে ওই নম্বর প্রকাশ ও বুলবুলকে আইনি আশ্রয়ের পরামর্শ দিয়েছেন তামিম, ‘যদি এরকম কোনো কল এসে থাকে, তাহলে নিশ্চয়ই নম্বরটাও আছে। আমাদের দেশে যথেষ্ট ইন্টিলিজেন্স আছে যে কে এই কলটা দিলো খুঁজে বের করা। লুকোচুরি না করে উনি যদি নিজের সেফটির কথা চিন্তা করেন, তাহলে উনি যে চিঠি দিয়েছেন সেখানে নম্বরসহ উল্লেখ করে দেওয়া উচিত। যদি এরকম কিছু না হয় এটাও পরিষ্কার করে দেয়া উচিত যে এরকম কিছু হয়নি।’

‘মাঝামাঝি রাখলে এসবে দ্বিধা তৈরি হয়। এরকম কিছু হয়েছে কি না আমি তো বলতে পারব না। আপনাদের মতো আমিও দেখেছি। আমার মনে হয় প্লেয়ার্স টার্ম খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আসলেই হয়ে থাকে জিডি করার অপশন আছে। নম্বর ট্রেস করা যায়। এমনটা না হলে উনার ব্যাখা দেওয়া উচিত’, আরও যোগ করেন সাবেক এই দেশসেরা ওপেনার।

আরও পড়ুনঃ   লঙ্কানদের ৯-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

এর আগে অবশ্য বুলবুল অজ্ঞাত ফোনকলকে ‘হুমকি’ বলে উল্লেখ করেননি। নির্বাচন থেকে সরে যেতে বলা হয় জানিয়ে সাবেক এই অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, ‘ফোন দিয়ে বলা হয় “ইলেকশন না করলে হয় না?” না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’

প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ঘোষণা দেওয়ার পরই একের পর এক চমক আসছে। পরিচালক পদে নির্বাচনের কথা জানিয়ে সভাপতি পদে আসতে চান বলেও ইচ্ছাপ্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম। পরবর্তীতে সাবেক সভাপতি ফারুক আহমেদসহ আরও কয়েকজনের পরিচালক পদে নির্বাচনের কথা জানা গেছে। এর মাঝেই আসে বুলবুলের ঘোষণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST