২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ২০ জানুয়ারি সোমবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের অন্তর্গত বিড়ইল গ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) নাফেয়ালা নাসরিন-এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এর উপপরিচালক মো:আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোগ্রাম ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোসা: রুবিনা খাতুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির টিম বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি,তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্য বিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ   ‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে মাদক, বাল্য বিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী

২

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

৩

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৫

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৬

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৭

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৮

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১০

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

১১

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১২

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৩

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১৪

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

২০

Design & Developed by: BD IT HOST