২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

হিটলারের বান্ধবীর ডায়েরিতে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক : অ্যাডলফ হিটলার মারা গেছেন আট দশক পেরিয়ে গেছে কিন্তু তাকে নিয়ে এখনো কৌতূহলের অন্ত নেই। সেই কৌতূহলের পারদ আরও বাড়িয়ে দিয়েছে তার ব্রিটিশ বান্ধবী ইউনিটি মিটফোর্ডের একটি ডায়েরি, এতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

কেমন ছিলেন নাৎসি বাহিনীর সর্বাধিনায়ক?
ইউনিটির লেখা ডায়েরিতে অ্যাডলফ হিটলার সম্পর্কে বলা হয়েছে, ‘ও খুব মিষ্টি এবং সমকামী।’

তিনের দশকে হিটলারের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ইউনিটির। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তার ডায়েরি। তা বই আকারে প্রকাশ করা হয়েছে। আর সেই ডায়েরি পাতায় পাতায় বর্ণনা রয়েছে হিটলারের সঙ্গে তার সম্পর্ক।

ইউনিটি জানিয়েছেন, হিটলারের ভালোবাসা পাওয়ার জন্য তিনি উন্মুখ ছিলেন। ডায়েরি পাতায় তাকে বারবার লিখতে দেখা গেছে, হিটলার ছিলেন খুব মিষ্টি এবং সমকামী। ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত দুজনের মধ্যে ১৩৯ বার দেখা হয়েছিল। প্রথম দেখা থেকেই তিনি প্রেমে পড়ে যান হিটলারের।

আরও পড়ুনঃ   সম্পর্ক জোরদারে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

বলা হয়, ব্রিটিশ নাগরিকদের মধ্যে তার মতো করে কেউই হিটলারের এতটা কাছে আসতে পারেননি।

ডায়েরি পাতায় শেষ এন্ট্রি ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর। সেদিনই জার্মানি পোল্যান্ড দখল করে। দু-দিন পরে যুদ্ধ ঘোষণা হয়ে যায়। হিটলারের ‘প্রেমিকা’ আবিষ্কার করেন, তার প্রিয় দেশ জার্মানি ও মাতৃভূমি ব্রিটেন পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই আঘাত সইতে না পেরে নিজের মাথাতেই গুলি করেন ইউনিটি কিন্তু আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হন। তবে বাম মস্তিষ্ক ভয়ংকর জখম হয়। একটি বুলেট আটকে ছিল খুলির ভেতর। তিনি ব্রিটেনে ফিরে আসেন। সেখানেই ১৯৪৮ সালে মাত্র ৩৩ বছর বয়সে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে?

এদিকে এত বছর পর হারিয়ে যাওয়া সেই ডায়েরি প্রত্যাবর্তন নিয়ে চর্চা তুঙ্গে। মনে করা হচ্ছে, হিটলার ব্যক্তিগতভাবে কেমন মানুষ ছিলেন, সে সম্পর্কে নতুন করে আলো ফেলবে ইউনিটির এই দিনলিপি।

সেইসঙ্গে প্রশ্ন উঠেছিল, এই ডায়েরি সত্যি কিনা তা নিয়ে। তবে ডায়েরি পাতা, কালি ও ইউনিটির হাতের লেখা খুঁটিয়ে দেখে গবেষকরা নিশ্চিত হয়েছেন, এই ডায়েরিটি সত্যি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST