১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় সদ্যসাবেক সেনাকর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় এক সেনাকর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ইয়াছিন আলী (৪৩) নামের ওই সেনা কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইয়াছিন আলী উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সদ্য অবসরে যাওয়া সার্জেন্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনশতক জমি নিয়ে সেনাকর্মকর্তা ইয়াছিন আলীর সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের কাদের আলীর বিরোধ চলে আসছিল।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

গতকাল বিকেলে ইয়াছিন আলী ওই জমিতে চাষাবাদের জন্য গেলে প্রতিপক্ষ কাদের আলী ও তাঁর ছেলে শামীম হোসেন বাধা দেন। এক পর্যায়ে প্রতিপক্ষরা হাসুয়া নিয়ে সেনা কর্মকর্তাকে ধাওয়া করেন। এক পর্যায়ে রাস্তায় ধরে কোপাতে থাকেন। এতে হাত ও মাথায় আঘাত পান। তিনি পালিয়ে বাড়িতে গেলে সেখানেও হামলা চালানো হয়। পরে স্থানীয় হাটগাঙ্গোপাড়ার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। আহত সেনাকর্মকর্তা জানান, প্রতিপক্ষরা তাঁর জমি দখল করার চেষ্টা করছে। তাঁরা গত ২০০১ সালে ছোট ভাই সাইফুল ইসলামকেও হত্যা করে। এই বিষয়ে আজ সন্ধ্যায় থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ   সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, তিনজনকে পুলিশে সোর্পদ

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৩

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৫

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৬

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

৮

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

৯

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১০

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১১

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১২

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১৮

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১৯

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২০

Design & Developed by: BD IT HOST