১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘খুব ভয় হচ্ছিল’

অনলাইন ডেস্ক : বিতর্কিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই গ্রুপ কাণ্ডে জনগণের তোপের মুখে পড়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায়নি। তবে সম্প্রতি সময়ে আবারও সরব হতে দেখা গেছে। নিয়মিত করছেন পোস্ট।

সম্প্রতি এক পোস্ট করে কান চলচ্চিত্র উৎসব যাওয়ার পর যা ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন। পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘কানের প্রথম দিন, আমি প্রথমবারের মত একা কোথাও এসেছি , তাও এত বড় একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে, খুব ভয় হচ্ছিল।’

আরও পড়ুনঃ   বান্ধবীর ছেলেকে বিয়ে করেন কলকাতার অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী

তার কথায়, ‘আমার স্বপ্নের জায়গায় আমি কেবল পা টা রাখতে পারলাম। এখনো অনেক পথ বাকি। একা একাই মেকআপ, হেয়ার সব। আমি যে হোটেলে উঠেছি, এই হোটেল মালিক একজন নারী,তার নাম তাজ। সে জেনে খুবই খুশি হলো আমি বাংলাদেশের একজন অভিনেতা।’

এরপর অভিনেত্রী বলেন, আমি বললাম আমি একা, তুমি আমাকে একটু সাহায‍্য করবে জামা কাপড় পরার সময়। তাজ প্রতিবার আমাকে তৈরী হতে সাহায‍্য করেছে । একজন ফরাসী নারী ও বাঙালি নারী বন্ধু হয়ে উঠলাম।’

আরও পড়ুনঃ   বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

ভাবনার ভাষ্য, ‘তাজ খুব ভালো কেক বানায়, আমাকে ওর বানানো কেক এর সব ছবি দেখালো। আমাদের দুজনের মধ‍্যে একটা সুন্দর মিল আছে, তারাও দুই বোন। দুই বোন মিলেই হোটেল টা চালায়।’

শেষে বলেন, ‘তাজ এর জন্যে আমার কান যাত্রা অনেক আরামের হয়েছিল। মানুষ মানুষের সাহায‍্য পায়। আমি এভাবেই মানুষের ভালোবাসা পেয়েছি পুরো কান যাত্রায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST