১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পঞ্চান্নতেও নিজেকে যেভাবে আকর্ষণীয় রাখেন জেনিফার লোপেজ

অনলাইন ডেস্ক : হলিউডের জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের বয়স কত? নিশ্চয়ই দেখে বোঝার উপায় নেই তার বয়স এখন ৫৫! তার এই অসাধারণ ফিটনেস ও আকর্ষণীয় চেহারার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও নিয়ন্ত্রিত ডায়েট।

‘ইউএস উইকলি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লোপেজ জানিয়েছিলেন, ফিট থাকতে হলে পরিশ্রম করতেই হবে। বিশেষ করে খাওয়া-দাওয়ার ওপর নজর রাখতে হবে। বলেছিলেন, ‘এটি এমন একটি দায়িত্ব যেটা ঠিকমতো পালন করতেই হবে।’

সেই সাক্ষাৎকারে জেনিফার লোপেজ জানান, তিনি তার দিন শুরু করেন কম ক্যালোরির ব্রেকফাস্ট দিয়ে। বলেন, ‘সকালে আমি ৯০ ক্যালোরির চকলেট বডি ল্যাব শেক দিয়ে দিন শুরু করি। যা আমি কিনোয়া মিল্ক বা পানির সঙ্গে মিশিয়ে নেই।’ এছাড়াও জেনিফার লোপেজ প্রতিদিন অন্তত সাত গ্লাস পানি পান করেন, সকালে এক গ্লাস লেবু পানি দিয়ে দিন শুরু করেন।

আরও পড়ুনঃ   আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন

ক্যাফেইন এড়িয়ে চলেন, তবে মাঝেমধ্যে অ্যালকোহল পান করেন লোপেজ। কয়েক বছর আগে এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন, তিনি ‘অ্যাকশনাল ককটেল’ খান। তবে সবসময়ই তা একটা লিমিটের মধ্যে। এটাও মাথায় রাখেন, এত কিছুর পরে আবারও পরিশ্রম করে ফিট থাকতে হবে।

লাঞ্চ ও ডিনারে আমিষ ও নানান ধরনের সবজির সালাদ খান লোপেজ। ব্রকলি, বেল পেপার আর জুকিনি খেতে ভালোবাসেন তিনি। সঙ্গে থাকে ভিনিগারেট। ডিনারে খান সাধারণত প্রোটিন ও কিনোয়া। তিনি বলেন, ‘এটি অনেকটা আমার ছোটবেলার চাল আর ডালের মতো। আমি বিশেষ করে পুয়ের্তো রিকান স্টাইলে রান্না করা মুরগি বা শুকরের মাংস পছন্দ করি।’

আরও পড়ুনঃ   কখোনোই সন্তানের মা হতে চাইনি : রাধিকা

এছাড়াও ফিটনেস ট্রেইনারের থেকে বেশ কিছু ডায়েট টিপস জেনিফার লোপেজ অনুসরণ করেন। অভিনেত্রীর মতে, তার ডায়েট ‘আলট্রা-ক্লিন’, যা মূলত প্রোটিন, সবজি, ফ্যাট, কার্বোহাইড্রেট আর পানি দিয়ে তৈরি।

লোপেজ তার ডায়েটে রাখেন ডিমের সাদা অংশ, টার্কির মাংস, চিকেন ব্রেস্ট। স্যামন আর সি বাস খাওয়ার কারণে তিনি পর্যাপ্ত ওমেগা-৩ এবং ৬ পান। এছাড়া তিনি মিষ্টি আলু, ব্রাউন রাইস, কিনোয়া, রাইস ব্রেড এবং ওটমিল খেতে পছন্দ করেন। জেনিফারের এই স্বাস্থ্যকর ডায়েট ও পরিশ্রম তার ফিটনেসের পেছনের রহস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST