১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এসিডির তথ্য অধিকার অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার : নগরীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এসিডির তথ্য অধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইউএসএআইডি’র আর্থিক এবং দ্যা কার্টার সেন্টারের কারিগরী সহযোগিতায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে “বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প” শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহীর নওদাপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তথ্য অধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা ও সৃজনশীলতার বৃদ্ধিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে নওদাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন বলেন, শিক্ষার্থীদের জন্য এই অলিম্পিয়াড মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নওদাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি আটকোসী উচ্চ বিদ্যালয় ও শাহমখদুম হাই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার, তথ্য অধিকার আইন, সংবিধান, আইন-কানুন, নাগরিক অধিকার, নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য নাগরিক হিসাবে দেশের জন্য ভূমিকাা পাশাপাশি তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য অনুরোধ প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণার উপর প্রশ্ন-উত্তর পর্ব পরিচালিত হয়। ৭৯জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুনঃ   সর্বজনীন পেনশনে গ্রাহক সংখ্যা ৩ লাখ ছাড়ালো

অলিম্পিয়াডে জানানো হয়. তথ্য অধিকার (আরটিআই) আইন, ২০০৯ নাগরিকের অধিকার ও প্রাপ্য সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির ক্ষমতা নিশ্চিত করে। এক্ষেত্রে নাগরিক সরকারি, সুশীল সমাজ সংস্থা কিংবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্যের আবেদন করতে পারে। এই নীতিটি সরকারি বেসরকারি-উভয় ধরনের প্রতিষ্ঠানেরই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ   প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

এই নীতি জনগণের অর্থায়নে পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম সম্পর্কে জবাবদিহি করতে অবদান রাখে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এসময় আটকোষী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মমতাজ পারভীন, শাহমখদুম হাই স্কুলের শিক্ষক মো. হাসিবুল আলম, নওদাপাড়া হাই স্কুলের শিক্ষক মোসা. সিরাজুম মুনীরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST