১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্য গ্রেফতার:মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নরগীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে চোরাই মালসহ গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পুলিশ। মতিহার থানার বামনশিকড় এলাকার একটি বাড়িতে দরজা ভেঙে চুরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: জাহিদ হাসান (২২), মো: ইমতিয়াজ হোসেন মাহির ওরফে ছোট (১৯), মো: শাকিল হোসেন (২৬) ও মোসা: সন্ধ্যা খাতুন (১৯)। জাহিদ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাঙ্গনপুরের মো: হাসিবুল ইসলামের ছেলে, ইমতিয়াজ একই থানার মির্জাপুরের মো: আব্দুল হাকিম আলীর ছেলে, শাকিল রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মো: সিদ্দিক হোসেনের ছেলে ও সন্ধ্যা খাতুন পবা থানার শিয়ালবেড় নওহাটা এলাকার মো: মিন্টু আলীর মেয়ে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

ঘটনা সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার সদর থানার কাশিমপুরের মো: ছালেহুর রহমান বর্তামানে নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার বাসিন্দা। তিনি ২৩ ডিসেম্বর রাতে গ্রামের বাড়িতে বেড়াতে যান। তার বাড়ির মালিক গত ২৫ ডিসেম্বর তাকে জানায়, তার বাসার তালা ভেঙে ফ্রিজ ও গ্যাসের চুলাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। ছালেহুর রহমান এ ঘটনায় নগরীর মতিহার থানা পুলিশকে অবগত করেন।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশ চোরাই মাল উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে মতিহার থানার এসআই এ,টি,এম আশেকুল ইসলাম ও তাঁর টিম গত ১৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পশ্চিম বুধপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেন। এসময় আসামিদের কাছ থেকে চোরাই একটি ফ্রিজ, চারটা গ্যাসের চুলা, ২ টি সিলিন্ডার, ২টি বাইসাইকেল, একটি ভ্যানসহ বাসা বাড়িতে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার হয়। আসামি জাহিদ ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে।

আরও পড়ুনঃ   চারঘাটে আ'লীগ নেতাকে কুপিয়ে জখম

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির ঘটনা স্বীকার করেছে। তারা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে চুরির মতো অপরাধের সঙ্গে জড়িত।

আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST