১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুনাক-এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৫ জানুয়ারি বিকেল ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে ৪০০জন শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, আমরা পুলিশের পাশাপাশি পুনাকের পক্ষ থেকে জনগণের পাশে থাকতে চাই। আমাদের সাধ্য ও চেষ্টার সবটুকু দিয়ে মানুষের সেবা করতে চাই।

আরও পড়ুনঃ   তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত

তিনি আরও বলেন, আমরা পুনাকের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের প্রত্যেকের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা। এ ধরনের উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করবে না, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সহায়তা করবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। পুনাকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   ইসরায়েলি বাহিনী প্রস্রাব করে সেখানে আমাদের হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল: শহিদুল আলম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা ওয়াব, যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, আরএমপি পুনাকের সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ও রাজশাহীস্থ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং পুনাক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

পুনাকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতা করেছে আরএমপি পুনাক।

অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে পুনাক তাদের সামাজিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST