১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় আগুনে পুড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া নতুন পাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্যারালাইসিসে আক্রান্ত আব্দুল হামিদ (৭০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবের বাবা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হলেও হাঁটাচলার অক্ষমতার কারণে আব্দুল হামিদ বের হতে পারেননি। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে পানিবন্দি লাখো মানুষ, পানিতে ডুবে মারা গেছে ৮ জন

চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিহতের ছেলে মাহবুব বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।

আরও পড়ুনঃ   বগুড়ায় ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নেওয়া যুবককে কুপিয়ে হত্যা

চাটমোহর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের কিছুটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল।

ভাঙ্গুড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু এবং আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST