১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই সপ্তাহব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু

স্টাফ রিপোর্টার: আজ রবিবার (১ সেপ্টেম্বর) রাজশাহীতে দুই সপ্তাহব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা ২০২৪ রাজশাহী সিটিকর্পোরেশন (রাসিক)-এর গ্রীন চত্বরে শুরু হয়েছে। মেলার এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’।

রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মেলা উপলক্ষ্যে বেলা এগারোটায় রাসিকের গ্রীন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা ও মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বৃক্ষ রোপণের ওপর গুরুত্বারোপ করে রাসিক প্রশাসক বলেন, বৃক্ষ মানুষের উপকারি বন্ধু। ইসলাম ধর্মে বলা আছে কোনো মানুষ যদি তার জীবদ্দশায় একটি বৃক্ষ রোপণ করেন, তবে তার মৃত্যুর পরে কোনো মানুষওই বৃক্ষের ফল খেয়ে বা বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিয়ে বা অন্য কোনোভাবে উপকৃত হয় তাহলে সেই বৃক্ষরোপণকারী সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আবার হিন্দু ধর্মের দুর্গাপূজায় নয় প্রজাতির বৃক্ষ ছাড়া তাদের পূজা হয়না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে কৃষক দলের শুভেচ্ছা ও অভিনন্দন

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, গাছের অনেক ঔষধি গুণ আছে। তাই গাছের নাম জানা অতীব জরুরি। নাম না জানলে কোন গাছে কী উপকারিতা তা নির্ণয় করা সম্ভব নয়।

রাজশাহী নগরীতে বৃক্ষ বিক্রয়ের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত জায়গা পেলেবৃক্ষ বিক্রয়ের স্থান নির্ধারণকরা হবে। সহজেবৃক্ষ ক্রয়ের সুবিধা পেলে মানুষ বৃক্ষ রোপণের প্রতিআরও আগ্রহী হয়ে উঠবে।

আরও পড়ুনঃ   ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে গৃহবধূর আত্মহত্যা

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন র‌্যাব-৫ এর সহকারী পরিচালক মো: ফাহাদুজ্জামান আকন্দ, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ্। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নার্সারির মালিক, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর রেলগেট থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগর ভবনের গ্রীন চত্বরে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষ এবং সামাজিক বন বিভাগের উপকারভোগীওভূমি মালিকদেরহাতে অর্থের প্রাপ্য চেক তুলে দেন বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

২

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৩

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৫

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৬

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৭

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৮

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৯

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১২

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৩

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৫

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৬

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৭

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৮

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৯

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

২০

Design & Developed by: BD IT HOST