১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে আয়োজিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনায় সরব হয় নেটিজেনরা।

এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখানে কেউই মারামারি করতে আসেনি উল্লেখ করে ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত গণমাধ্যমে বলেন, ‘বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা এক থেকে দেড় ঘণ্টার মধ্যে থেমে গেছে। আমরাও চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে কেউই মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি।’

আরও পড়ুনঃ   জলকেলিতে দিশা, লাস্যময়ী রূপে অভিনেত্রী

এরপর তিনি বলেন, ‘দর্শকের কোনো অপরাধ আমি বলব না। কেউ যদি আমাকে ভালোবাসে, তা তো অন্যায় নয়। সেই ভালোবাসা থেকে তারা এসেছে। এরপর বসতে না পারায়, অনুষ্ঠান দেখতে না পারায়, তাদের খারাপ লেগেছে।’

তার কথায়, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের সো কলড কিছু মিডিয়া ইউটিউব, ফেসবুকে এবং প্রথম সারির কয়েকটি মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করেছে, মনে হয়েছে এখানে হামলা হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি। আমার কাছে ন্যুইসেন্স মনে হয়নি। হুলুস্থুল হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে।’

আরও পড়ুনঃ   ভোটের প্রচারে ‘কাস্তে’ হাতে নেমেছেন হেমা মালিনী

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপস্থাপনা শুরু করেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিলেও প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম খ্যাতি লাভ করেন এই শিল্পী।

‘ইত্যাদি’তে হানিফ সংকেত তার উপস্থাপনায় কেবল হাস্যরসকে প্রাধান্য দেন না। এর মাধ্যমে সমাজের নানা প্রচলিত অসঙ্গতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও নজর কাড়ে সবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST