১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

এক মাসে ২১০ কোটি! বিদ্যু‍ৎ বিল হাতে পেয়েই চোখ কপালে গ্রাহকের

অনলাইন ডেস্ক : মাসে বিদ্যুতের বিল দেন ২ হাজার ৫০০। কিন্তু সেই গ্রাহককেই ২০০ কোটিরও বেশি অর্থের বিল ধরিয়ে দিলো বিদ্যুৎ দপ্তর। আর সেই বিপুল পরিমাণ বিদ্যুতের বিল পেয়ে জ্ঞান হারানোর অবস্থা হলো তার।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের হামিরপুরে। শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যম বলছে, ভারতের হিমাচল প্রদেশের হামিরপুর জেলার যতন গ্রামের বাসিন্দা ললিত ধীমান পেশায় একজন ছোটখাটো ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, প্রতি মাসে তিনি দু’হাজার থেকে আড়াই হাজার রুপির বিদ্যুতের বিল দেন। কোনও কোনও মাসে তারও কম। কিন্তু গত ডিসেম্বরে তার কাছে বিদ্যুতের বিল আসে। বিলে টাকার পরিমাণ দেখে প্রথমে বেশ আশ্চর্যই হয়েছিলেন। ভেবেছিলেন তিনি হয়তো ভুল দেখছেন। তাই বিল নিয়ে প্রতিবেশীদের দেখান।

আরও পড়ুনঃ   সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক

প্রতিবেশীরা জানান, বিলে টাকার পরিমাণ দেখে তারাও স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ললিতকে তারা জানান, বিলে রুপির পরিমাণ ২০০ কোটির বেশি। আর এই কথা শুনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয় ললিতের। মূলত ললিতের বিদ্যুৎ বিলের পরিমাণ দেখানো হয় ২১০ কোটি ৪২ লাখ ৮ হাজার ৪০৫ রুপি।

পরে প্রতিবেশীদের পরামর্শে বিল নিয়ে বিদ্যুৎ দপ্তরে যান ললিত। তাদের গোটা বিষয়টি জানান। যদিও বিদ্যুৎ দপ্তর থেকে তাকে আশ্বস্ত করে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। তারপর সেই বিলে অর্থের পরিমাণ সংশোধন করে ৪ হাজার রুপি করা হয়েছে।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতির আবহে এক সপ্তাহে নিহত প্রায় ৪ হাজার ৪০০ ইউক্রেনীয় সেনা

বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল করে ধীমানের কাছে গিয়েছিল কোটি টাকার বিদ্যুৎ বিল। পরে তার বিল সংশোধন করে ৪ হাজার ৪৭ টাকায় নামিয়ে আনা হয়েছে।

অবশ্য ভারতে এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও গুজরাটের ভালসাদে এক দর্জির কাছে বিদ্যুতের বিল এসেছিল প্রায় ৮৬ লাখ রুপি। যা তার দোকানের সম্পত্তির মূল্যকে ছাড়িয়ে যায়।

এই ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই দর্জির মিটার পরীক্ষা করেন। আর তখনই দেখতে পান ভুল রিডিং নেওয়া হয়েছে। এবার অনেকটা একই চিত্র দেখা গেল হিমাচল প্রদেশেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST