১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক : চলছে বিপিএলের এগারোতম আসর। রান বন্যার এবারের টুর্নামেন্ট দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ যোগ করেছে। ঢাকা পর্ব শেষে বিপিএল এখন চায়ের শহর সিলেটে। এখানেও কমতি নেই দর্শকের। আর সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ হলে তো রোমাঞ্চ আরো বাড়ে।

আজ শুক্রবার সন্ধ্যায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। নিজেদের দলের খেলা দেখতে স্বাগতিক দর্শকদের আগ্রহ বেশি থাকবে এটাই স্বাভাবিকই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকেট বুথে আজ সকালে দেখা গেল সেই চিত্রই। টিকিট পেতে এয়ারপোর্ট রোড ধরে দর্শকদের লম্বা লাইন লেগেছে।

আরও পড়ুনঃ   তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্টে বাতিল

দর্শকদের আগ্রহ থাকলেও সিলেটের মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এখনো পর্যন্ত আসরে ৩ ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি তারা। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় আছে টেবিলের তলানিতে। তাদের নেট রান রেটও নেগেটিভ।

এই পর্বে আরো তিনটি ম্যাচ খেলবে সিলেট। আজকের ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১২ জানুয়ারী আবারো মাঠে নামবে তারা। যেখানে স্ট্রাইকার্সদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ ১৩ জানুয়ারী চিটাগং কিংসের বিপক্ষে।

আরও পড়ুনঃ   একনেকে ৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

আজ সিলেটের ম্যাচের আগে দুপুরে আরো একটি ম্যাচ আছে। যেখানে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে খুলনা টাইগার্স। এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST