৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘ইমার্জেন্সি’র জন্য যেসব বিপদের সম্মুখীন হয়েছেন কঙ্গনা

অনলাইন ডেস্ক : বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত, তাকে নিয়ে নেটিজেনদের মাঝে চর্চা হয় বিস্তর।

এদিকে অভিনেত্রীর আসন্ন সিনেমা ‘ইমার্জেন্সি’ নিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা। দীর্ঘ টানাপোড়েনের পর চলতি মাসের ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই সিনেমার প্রচার-প্রচারণা শুরু করেছেন অভিনেত্রী। তেমন একটি প্রচারে এসে কঙ্গনা চলচ্চিত্র নির্মাণের অসুবিধা-সুবিধা এবং কিছু অজানা কথা বলেছেন।

আরও পড়ুনঃ   অভিনেত্রী রানিয়াকে ১০২ কোটি টাকা জরিমানা

‘ইমার্জেন্সি’ তৈরির সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন কঙ্গনা। তবে তিনি এই বিষয়টিকে পুরোপুরি তার জীবনের অন্যতম সংগ্রাম হিসেবে দেখেছেন।

সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘দেখুন ইন্দিরা গান্ধীকে নিয়ে আজ পর্যন্ত কেউ সিনেমা তৈরি করেননি। হ্যাঁ, কিছু সিনেমা অবশ্যই তৈরি হয়েছে। তবে সব জায়গায় নাম পরিবর্তন করে দেখানো হয়েছে। তবে সত্যিকারের গল্প দিয়ে ছবি বানানো কারও পক্ষেই খুব একটা সহজ ছিল না।’

ছবির শুটিং ও প্রযোজনার সময় যে অসুবিধার সম্মুখীন হতে হয় সেই প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘এই ছবিটি করতে গিয়ে আমাকে যে এত সমস্যার সম্মুখীন হতে হবে, তা ধারণা ছিল না। সাধারণত আমার ছবি অল্প বাজেটে নির্মিত হলেও, এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সবচেয়ে বড় সমস্যা ছিল ছবিটি আদৌও মুক্তি পাবে কি না। তবে অনেক সমস্যার পর অবশেষে সমাধানের পথ।’

আরও পড়ুনঃ   ‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

বাক স্বাধীনতার কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, ‘ইমার্জেন্সি’ ছবিটি তৈরি করতে অনেক সাহস লেগেছে তার। অনেককে সিনেমাটি দেখাতে হয়েছে এবং সবকিছুর প্রমাণও দিতে হয়েছিল। তবে তার পুরোপুরি ভরসা ছিল দেশ, সংবিধান ও সেন্সর বোর্ডের উপর। কঙ্গনা সিনেমাটি সারা বিশ্বের মানুষকে দেখানোর জন্য আগ্রহী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST