৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন মোনালি

অনলাইন ডেস্ক : কয়েকদিন আগের ঘটনা। রেগে গিয়ে মাঝপথেই বারাণসীর একটি কনসার্ট ছেড়ে বের হয়ে যান মোনালি ঠাকুর। এরপর আয়োজকদের একহাত নেন তিনি। তাদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন এই গায়ক।

সেই ঘটনার পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই অভিযোগের জবাবে মুখ খুলেছেন সংগীতশিল্পী।

সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কথা বলেছেন মোনালি ঠাকুর।

যেখানে তিনি লেখেন, ‘বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই নেতিবাচক ঘটনার কথা বলে ২০২৪-এর শেষ বা নতুন বছর ২০২৫এর শুরু করতে চাইনি। যাই হোক, অনেক চিন্তাভাবনার পরে আমার মনে হয়েছে, এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সকলকে বলা গুরুত্বপূর্ণ। এগুলো বলছি শুধু সচেতনতা বাড়ানোর জন্য নয়, এসব বলছি কারণ কীভাবে এই ঘটনাগুলো পরিচালনা করা হয় সেটা তুলে ধরার জন্য। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যা বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ঠ।’

আরও পড়ুনঃ   সেই অটোচালকের হাতে কত টাকা তুলে দিলেন সাইফ আলি খান

মোনালি আরও লিখেছেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত, যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে মহিলাদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়। শুধুমাত্র নিজেদের ইগো ধরে রাখতে জাতীয় আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটা জঘন্য অপরাধ।’

তার কথায়, ‘কোনও যুবতী মহিলার এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া খুবই হতাশাজনক। কারণ এটি আসল ঘটনাকে ক্ষতিগ্রস্থ করে এবং এমন একটা ইস্যু নিয়ে অবিশ্বাসের জায়গা তৈরি করে যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’

ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি ২২ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি। যে কারণে ৭০ মিনিটের পারফরম্যান্সের পরে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুনঃ   আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

গত মাসে আচমকাই বারাণসীর কনসার্ট বন্ধ করে দেন মোনালি। গণমাধ্যম অনুসারে, তিনি আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক’ বলে অভিযুক্ত করেছিলেন। অভিযোগ ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী।

এরপরই ওই ইভেন্ট সংস্থা ব্যাক রুম এন্টারটেইনমেন্ট মোনালির সমস্ত দাবি খারিজ করে দেন। উল্টো তাদের অভিযোগ, মোনালি ও তার টিম তাদের হেনস্থা করেছেন। গায়িকার মন্তব্যকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছিলেন তারা।

এমনকী এক মহিলা সংগঠক আরও দাবি করেছেন, মোনালির টিমের ম্যানেজার নারীকে যৌন হেনস্থা করেছেন। আর এমন অভিযোগের পরই বেজায় ক্ষুব্ধ হয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST