৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, তারাও পুরুষতন্ত্রের শিকার’

অনলাইন ডেস্ক : বরাবরই খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ । লিঙ্গ সমতা নিয়ে আগেও বহুবার মুখ খুলেছেন তিনি। এবার জানালেন, শুধু নারীরাই নন, পুরুষরাও অনেক সময় পুরুষতন্ত্রের শিকার হন।

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে একজন প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন।

আরও পড়ুনঃ   যে কারণে ‘পুষ্পা’ হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন শাহরুখ

ছবির গল্প ঘিরে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষেরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হল, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’

সম্পর্কে দু’জনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্ত্বা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

২

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৩

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৪

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৫

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৬

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৭

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৮

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৯

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১০

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১১

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১২

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৩

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৪

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৫

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৬

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST