৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের মানুষের শান্তি ও উন্নয়ন – ডেপুটি স্পিকার

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা চারবার প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশে এখন অনাহারী মানুষ নেই। প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের মানুষকে শান্তিতে রাখা এবং এলাকার উন্নয়ন করা।

শুক্রবার পাবনার বেড়া পৌরসভার উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৪ উপলক্ষ্যে সারাদেশে গৃহীত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র (ভালনারেবল গ্রুপ ফিডিং) ১০ কেজি হারে বিনামল্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত, দেশের সকল নাগরিকের খাদ্য নিশ্চিত করার দায়িত্ব আমার।’ এসময় ডেপুটি স্পিকার তাঁর নির্বাচনী এলাকার দুই উপজেলায় প্রায় এক লক্ষ লোক বিভিন্ন ধরনের ভাতার আওতায় রয়েছে বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই

বর্তমান সরকার জনগণকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও উপবৃত্তিসহ নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে মন্তব্য করে শামসুল হক টুকু বলেন, ঈদের পূর্বে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচীর লক্ষ্য হচ্ছে যাতে নিম্ন আয়ের মানুষকে খাদ্য নিয়ে চিন্তা করতে না হয়, তাদের মুখের হাসি ম্লান না হয় এবং যাতে অন্য কারো কাছে তাদের হাত পাততে না হয়।

আরও পড়ুনঃ   জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

তিনি আরও বলেন, ভোটের সময় উন্নয়নকারীর পক্ষে থাকতে হবে, কোনো অবৈধ অর্থের কাছে নিজের মূল্যবান ভোটকে বিক্রি করা যাবে না। সুখে-দুঃখে যে আপনার পাশে থাকে আপনারও উচিৎ তার পাশে থাকা। যার সাথে থাকলে আপনার মঙ্গল ও উন্নয়ন হবে তার সাথে থাকতে হবে। সকল ষড়যন্ত্রকে রুখতে হবে এবং নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে।

বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১০

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১২

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৩

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৪

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৭

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

১৯

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST