৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গম চরে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, ২০০ পরিবারে স্বস্তি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

সংবাদ বিজ্ঞপ্তি : দুর্গম চরে জনসাধারণের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। সোমবার (৬ জানুয়ারি) জেলার পবা উপজেলার চর মাজারদিয়াড়ের চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনভর এক ক্যাম্পেইনে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল।

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান। এদিন চিকিৎসক, ল্যাব টেকনোলজিস্ট, সিনিয়র স্টাফ নার্স, গ্র্যাজুয়েট নার্স, শিক্ষানবিশ এবং স্টুডেন্ট নার্সদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল টিম চর মাজারদিয়াড়ের ৪ গ্রামের ২০০ পরিবারের মাঝে সেবা প্রদান করে। এতে হাসি ফোটে পরিবারগুলোতে। স্বস্তি ফেরে তাদের মাঝে।

আরও পড়ুনঃ   থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

চরের বাসিন্দারা জানান, মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত তারা। এ ধরণের ক্যাম্পেইনে সেবা পেয়ে তারা আনন্দিত। আগামীতেও এরকম কর্মসূচির অনুরোধ জানান তারা। এদিন নারী ও শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল বলেন, সেবামূলক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

ক্যাম্পেইনে বিভিন্ন রোগের পরামর্শ দেন ডা. আবু সালেহ ও ডা. সাজিদুল। আর সিনিয়র স্টাফ নার্স মুস্তাকিম আহমেদ এবং ল্যাব টেকনোলজিস্ট আবু যার গিফারি নয়ন সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে স্থানীয়দের বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেশার) ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধপত্রও প্রদান করা হয় বিনামূল্যে।

আরও পড়ুনঃ   ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদে লড়ার ঘোষণা দিলেন রোনালদো

এ সময় পবা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা. নূরে লায়লা, চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন মীর, ইউপি সদস্য হুমায়ুন কবির, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইফ, সদস্য রিফাত আল মাহমুদ হাদি, নাহিদ হোসেন, মাসুম আহমেদ, মাহিম হোসেন, রুহুল আমিন আরাফাত, মো. মাসুদ পারভেজ, এনামুল হক ও হাসান ফারুক হিমেল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST