৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। কাতারের রাজধানী দোহায় এ নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে। এরমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (৫ জানুয়ারি) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টায় কয়েকজন মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসবেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি এক মন্ত্রীর সহযোগী সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেননি বৈঠকটিতে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি আলোচনাই হবে কি না।

আরও পড়ুনঃ   ভারতে ৩৪ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, এগিয়ে কে?

বৈঠকে উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও থাকবেন। এ দুজন গাজায় হামাসের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির বিরোধীতা করছেন। তারা এখনো বলে আসছেন চুক্তিতে কোনো সমর্থন জানাবেন না। চুক্তি করলে নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে সরকারের পতন ঘটানোর হুমকিও দিয়েছেন তারা।

তবে যেসব জিম্মি এখনো গাজায় আছেন তাদের পরিবারের সদস্যরা ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগ করা শুরু করেছেন। গতকাল শনিবার রাতেও তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন।

আরও পড়ুনঃ   ভুল করে নিজ সেনাদের ওপর ইসরায়েলের ট্যাংক হামলা, নিহত ৫

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি হিসেবে নিয়ে যায়। এরমধ্যে ওই বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মি মুক্তি পান। এরপর আর কোনো চুক্তি না করে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে জিম্মিদের মুক্তির চেষ্টা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। কিন্তু তারা বেশিরভাগ জিম্মিকেই মৃত হিসেবে উদ্ধার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST