৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শীতে কাঁপছে ফরিদপুর, দেখা মিলছে না সূর্যের

ফরিদপুর প্রতিনিধি : কুয়াশার আবরণে ঢাকা পড়েছে দক্ষিণের কৃষিপ্রধান জেলা ফরিদপুর। শৈত্যপ্রবাহ না হলেও ঝিরিঝিরি হিম হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার প্রতিটি জনপদ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবারের মতো কুয়াশার চাদরে তেমন ঢাকা নেই এ জেলা। তবে হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে বাতাসে ঝরাচ্ছে কনকনে তীব্র শীত। পৌষের মাঝামাঝিতে এমন শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

ফরিদপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার দিনের তাপমাত্রায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ   স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

এদিকে বৃহস্পতিবার দিনভর অনেকটা কুয়াশার আবরণে ঢাকা থাকায় দেখা যায়নি সূর্যের মুখ। উত্তরের হিমেল বাতাসে কনকনে শীতে কেঁপেছে জনপদের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নবিত্ত, হতদরিদ্র ও অসহায় শ্রেণির সাধারণ মানুষ।

শীতের মাত্রা বেড়ে যাওয়ায় ফরিদপুর শহরের ফুটপাতসহ হাটবাজারে বসা ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষদের ভিড় দেখা গেছে। তবে ফুটপাতের দোকানগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের কাপড়। অনেকে টাকার অভাবে কিনতে পারছেন না পরিবারের জন্য শীতের কাপড়। বাড়িতে ও শহরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

আরও পড়ুনঃ   সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

ফরিদপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, “শুক্রবার সকালে ফরিদপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ ও মৌসুমি বায়ু কিছুটা নিষ্ক্রিয়তা থাকার কারণে তাপমাত্রা একটু বেশি। তবে বৃহস্পতিবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কমে আসা ও বাতাসের আর্দ্রতা ৯৯ ভাগ হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।”

এ শীতের প্রকোপ এ মাসের ৮-৯ তারিখ পর্যন্ত থাকতে পারে। এরপর বৃষ্টি ঝরিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST