৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার শটের রহস্য জানালেন অঙ্কন

অনলাইন ডেস্ক : গত মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ২২ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। সেদিন ছক্কা মেরেছেন তিনি ছয়টি। তার মধ্যে ছিল হেলিকপ্টার শটও। যা আলাদাভাবে সবার নজর কেড়েছে। এবার তিনি নিজেই জানিয়েছেন এমন শট রপ্ত করার পেছনের গল্প।

সেই ম্যাচে ম্যান অব দা ম্যাচ হওয়া অঙ্কন দুদিন পর অনুশীলন শেষে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। ২৫ বছর বয়সী এই কিপার-ব্যাটার জানালেন, বিশেষ ডেলিভারির জন্য বিশেষভাবে প্রস্তুত হতেই এই শট রপ্ত করেছেন তিনি।

অঙ্কন বলেন, ‘আমি শুধু চেয়েছি, বলটা কীভাবে টাইমিং করা যায়। আমার মনে হচ্ছিল, ওরকম ডেলিভারি আসতে পারে। তার জন্য ওই শটটা খেলতে পেরেছি।’

আরও পড়ুনঃ   চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

‘আমি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি যে, ইয়র্কার বলে কীভাবে স্কোর করা যায়। ইয়র্কার বা লো ফুলটস সব…. ওখান থেকে আসা সবকিছু।’-যোগ করেন তিনি।

এই ম্যাচে তিনি ফিফটি করেন ১৮ বলে, বিপিএলে যা বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। তার ৫৯ রানের ইনিংসের স্ট্রাইক রেট ২৬৮.১৮। বিপিএলে ফিফটি ছোঁয়া ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম আড়াইশ স্ট্রাইক রেট এটি।

এই ইনিংস নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই কাজ করেছি। চেষ্টা করেছি আরও কীভাবে উন্নতি করা যায়। এখনও পর্যন্ত যতগুলো বিপিএল খেলেছি, একেক সময় আমার ভূমিকা একেক রকম ছিল। শেষবার যখন বিপিএল খেলেছি তখন আমার ভূমিকা ছিল অন্যটা। এখানে আমার ভূমিকা অন্যরকম। খুলনা টাইগার্সের ম্যানেজমেন্ট, অধিনায়ক তারা আমাকে ওইভাবে অনুপ্রাণিত করেছে, আমি যেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি।’

আরও পড়ুনঃ   চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

‘আগে থেকে জানতাম ছয়-সাত নম্বরে আমার ভূমিকা এরকম হবে। আমি চেষ্টা করেছি ওইটাই ট্রেনিংয়ে কাজ করার। সব কিছুই আসলে সম্পৃক্ত এখানে। আমাদের ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই যুক্ত। আমরা স্কিল এবং স্ট্রেংথ ট্রেনিং কেমন করছি, সেটাও গুরুত্বপূর্ণ।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

১০

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

১১

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

১২

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৬

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

১৭

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

১৮

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

১৯

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST