৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

শীর্ষস্থান হারালেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা ৭টি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে এক উইকেট পাওয়ায় ফিজের সমান ৭ উইকেট হয়েছে মুহিত শর্মার। তবে ইকোনোমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন মুহিত।

আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।

আরও পড়ুনঃ   ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। সবমিলিয়ে আসরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার।

আরও পড়ুনঃ   হেফাজত সমাবেশে গুলি: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এদিকে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। ওই টুর্নামেন্টে অংশ নিতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত মঙ্গলবার দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এই কাজ শেষ করতে দিন তিনেক সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের পরের ম্যাচ আজ শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদে।

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের খেলা তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST